চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমাজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল ৫টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল পূর্বক আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইকতেখারুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত শাখা) মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের খতিব এইচ এম মুস্তাকিম বিল্লাহ নিশান।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































